,

২৮ ফেব্রুয়ারি হোশি কুনিও হত্যা মামলার রায়

news-image

নিউজ ডেস্ক : রংপুরে দুষ্কৃতকারীদের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার রায় আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

আজ রোববার বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ দিন নির্ধারণ করেন।

দুপুরে আদালতে এ মামলায় নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, ইসাহাক, লিটন মিয়া, আবু সাইদ, সাখাওয়াত হোসেনসহ পাঁচ আসামির উপস্থিতিতে আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মালেক, বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আফতাব হোসেন, আবুল হোসেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন বিচারক।

২০১৫ সালের ৩ অক্টোবর বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও। এ মামলায় কাউনিয়া থানা পুলিশ তদন্ত শেষে ১১ জেএমবি সদস্যকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা