,

ধর্ষণচেষ্টার মামলা করে নারী নিজেই পেলেন কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেছিলেন এক নারী। সেই মামলারই জের ধরে উল্টো ওই নারীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল এ রায় দেন। ওই নারীকে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

কারাদণ্ড পাওয়া নারীর নাম ফিরোজা বেগম ওরফে ফেরু। তিনি ঢাকার দোহারের বাসিন্দা। রায়ে বিচারক তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

তবে ফিরোজা বেগম এই প্রতিবেদকের কাছে দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি কোনো মিথ্যা মামলা করেননি।

আদালতের সরকারি কৌঁসুলি আলী আজগর স্বপন এনটিভি অনলাইনকে বলেন, সাজাপ্রাপ্ত নারীকে কারাগারে পাঠানো হয়েছে।

আলী আজগর জানান, ফিরোজা বেগম আগে গিয়াসউদ্দিন গোলাপ নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। পুলিশ তদন্ত করে মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে এবং গোলাপকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে। পরে আদালত সে প্রতিবেদন গ্রহণ করে গোলাপকে অব্যাহতি দেন এবং ফিরোজা বেগমের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলায় অভিযুক্ত করে বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তী সময়ে ফিরোজা বেগমের বিরুদ্ধে গোলাপ সাক্ষ্য দেন। আদালত ফিরোজার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের সত্যতা পেয়ে এ কারাদণ্ড প্রদান করলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা