,

নীরবতা ভাঙলেন কাজল

news-image

বিনোদন ডেস্ক : গত বছর অক্টোবরে বলিউড বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হয়েছিল করন জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল ও অজয় দেবগনের শিবে সিনেমা। তখন করন ও অজয়ের দ্বন্দ্বের জের ধরে করন-কাজলের দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরে। তাদের বন্ধুত্বে ফাটল প্রসঙ্গে তার আত্মজীবনী ‘অ্যান আনসুইটেবল বয়’-এ অনেক কথা লেখলেও, এতদিন নীরব ছিলেন কাজল।

অবশেষে এ প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন কাজল। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে করন ও তার বন্ধুত্বে ফাটলের বিষয়টি ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ৪২ বছর বয়সি এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে কাজল বলেন, ‘আমার মতে, সম্পর্ক বিষয়টি খুব কঠিন, এর সঙ্গে বলিউডের কোনো বিষয় জড়িত না। কিন্তু করন জোহরের সঙ্গে কি হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

এদিকে আত্মজীবনী ‘অ্যান আনসুইটেবল বয়’ বইটির একটি অংশে কাজল ও তার বন্ধুত্বের ফাটল নিয়ে করন লিখেছেন, ‘আমি তার (কাজল) সঙ্গে কোনো কথা বলতে চাই না কারণ গত ২৫ বছর ধরে তার প্রতি আমার সকল আবেগকে সে নষ্ট করেছে।’

অন্য একটি অংশে তিনি লিখেছেন, ‘তার টুইট এটিই প্রমাণ করে যে, আমি কাউকে ঘুষ দিতে পারি সে এমনটা বিশ্বাস করে। আমি এটাই মনে করেছি। সব শেষ হয়ে গেছে। সে আমার জীবনে কখনই ফিরতে পারবে না। আমি মনে করি, সেও এমনটা চায় না। আমি তাদের সঙ্গে দলগতভাবে কিছু করতে চাই নি। একমাত্র সে আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন সেই সম্পর্ক শেষ হয়ে গেছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা