বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের নিলাম : যে দল যাদেরকে দলে নিতে চায়, দেখুন এই তালিকায়

news-image

স্পোর্টস ডেস্ক : এখন আইপিএল ধামাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের জন্য খেলোয়াড়দের দলে ভেড়াতে আগামীকাল বেঙ্গালুরুতে বসছে নিলাম। দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩৫১ জন ক্রিকেটার উঠতে চলেছেন নিলামে। সব কয়টি দলই তাদের নকশা করে ফেলেছে। জেনে নিন এই বছর কোন দলের কোন ক্রিকেটার চাই।
রাইজিং পুণে সুপারজায়ান্টস : অধিনায়ক : মহেন্দ্র সিংহ ধোনি। গতবারের স্থান: সপ্তম। প্রধান তারকা: ধোনি, অজিঙ্ক রাহানে, স্টিভ স্মিথ, ফ্যাফ ডুপ্লেসি, আর. অশ্বিন, মিচেল মার্শ।

কী চাই : বিদেশি অলরাউন্ডার, ভারতীয় পেসার, ভারতীয় স্পিনার।
প্রধান টার্গেট: বেন স্টোকস, কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট। হাতে অর্থ : ১৭.৫ কোটি। কিনতে পারে: ১০ জনকে।
মুম্বাই ইন্ডিয়ান্স : অধিনায়ক : রোহিত শর্মা। গতবারের স্থান: পঞ্চম। প্রধান তারকা : রোহিত, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ড্য, জস বাটলার, লেন্ডল সিমন্স, হরভজন সিংহ, লাসিথ মালিঙ্গা, যশপ্রীত বুমরা।
কী চাই : বিদেশি ওপেনার, বিদেশি অলরাউন্ডার, ফাস্ট বোলার।
প্রধান টার্গেট: জেসন রয়, কলিন মুনরো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ। হাতে অর্থ : ১১.৫৫৫ কোটি। কিনতে পারে: ৭ জনকে।
কলকাতা নাইট রাইডার্স : অধিনায়ক : গৌতম গম্ভীর। গতবারের স্থান: প্লে-অফ। প্রধান তারকা: গম্ভীর, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান, মণীশ পাণ্ডে, উমেশ যাদব, সাকিব-আল-হাসান।
কী চাই : বিদেশি ওপেনার, বিদেশি অলরাউন্ডার, বিদেশি ফাস্ট বোলার।
প্রধান টার্গেট: স্টোকস, কোরি অ্যান্ডারসন, ইরফান পাঠান। হাতে অর্থ : ১৯.৭৫ কোটি। কিনতে পারে: ১৪ জনকে।
গুজরাট লায়ন্স : অধিনায়ক : সুরেশ রায়না। গতবারের স্থান: প্লে-অফ। প্রধান তারকা: রায়না, ব্রেন্ডন ম্যাকালাম, ডোয়েন স্মিথ, রবীন্দ্র জাডেজা, অ্যারন ফিঞ্চ।
কী চাই : ভারতীয় স্পিনার, বিদেশি ফাস্ট বোলার, বিদেশি অলরাউন্ডার। প্রধান টার্গেট: কাগিসো রাবাডা, প্যাট কামিন্স, কোরি অ্যান্ডারসন। হাতে অর্থ : ১৪.৩৫ কোটি। কিনতে পারে: ১১ জনকে।
সানরাইজার্স হায়দরাবাদ : অধিনায়ক: ডেভিড ওয়ার্নার। গতবারের স্থান: চ্যাম্পিয়ন। প্রধান তারকা: ওয়ার্নার, শিখর, যুবরাজ সিংহ, আশিস নেহরা, মোস্তাফিজুর রহমান, ভুবনেশ্বর কুমার, কেন উইলিয়ামসন।
কী চাই : বিদেশি ফাস্ট বোলার, বিদেশি অলরাউন্ডার, স্পিনার। প্রধান টার্গেট : তাইমাল মিলস, কোরি অ্যান্ডারসন, ইমরান তাহির। হাতে অর্থ: ২০.৯ কোটি। কিনতে পারে: ১০ জনকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু : অধিনায়ক: বিরাট কোহালি। গতবারের স্থান: রানার্স। প্রধান তারকা: কোহালি, ক্রিস গেইল, এ বি ডিভিলিয়ার্স, কে এল রাহুল, শেন ওয়াটসন, কেদার যাদব, যজুবেন্দ্র চাহাল।
কী চাই : বিদেশি ফাস্ট বোলার, বিদেশি অলরাউন্ডার, স্পিনার। প্রধান টার্গেট: বেন স্টোকস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ইশান্ত শর্মা। হাতে অর্থ : ১২.৮২৫ কোটি। কিনতে পারে: ৭ জনকে।
দিল্লি ডেয়ারডেভিলস : অধিনায়ক: জে পি ডুমিনি। গতবারের স্থান: ষষ্ঠ। প্রধান তারকা: ডুমিনি, কুইন্টন ডি’কক, করুণ নায়ার, ঋষভ পন্থ, ক্রিস মরিস, কার্লোস ব্রাথওয়েট, মহম্মদ শামি, অমিত মিশ্র।
কী চাই : বিদেশি ব্যাটসম্যান, অলরাউন্ডার, ফাস্ট বোলার। প্রধান টার্গেট: ডেভিড ওয়াইজা, প্যাট কামিন্স, পৃথ্বী শ। হাতে অর্থ : ২৩.১ কোটি। কিনতে পারে: ১০ জনকে।
কিংস ইলেভেন পাঞ্জাব : অধিনায়ক : মুরলি বিজয়। গতবারের স্থান: অষ্টম। প্রধান তারকা: বিজয়, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, শন মার্শ, ঋদ্ধিমান সাহা, হাসিম আমলা।
কী চাই : বিদেশি অলরাউন্ডার, ফাস্ট বোলার, ভারতীয় ব্যাটসম্যান। প্রধান টার্গেট: ড্যানিয়েল ক্রিস্টিয়ান, রাবাডা, কামিন্স। হাতে অর্থ : ২৩.৩৫ কোটি। কিনতে পারে: ৮ জনকে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু