,

ধোনির অধিনায়কত্ব কেড়ে নিল পুনে

news-image

স্পোর্টস ডেস্ক : অধিনায়কত্ব থেকে মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে দিয়েছে আইপিএলে তার ফ্রাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়ান্ট। খবর এনডিটিভির।

আইপিএলের ১০ম আসর শুরু হচ্ছে আগামী ৫ এপ্রিল। ধোনির বিকল্প হিসেবে ক্লাবটি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে ভাবছে।

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ধোনি ২০০৮ সালে আইপিএলের শুরুর আসর থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন।

গত আসরে চেন্নাই সুপার কিংসকে নিষিদ্ধ করা হলে তিনি রাইজিং পুনে সুপারজায়ান্টের অধিনায়ক হন।
আগামীকাল সোমবার ব্যাঙ্গালুরে আইপিএলের ১০ম আসরের নিলাম হবে। ঠিক একদিন আগে ভারতীয় গণমাধ্যম এমনও খবর দিয়েছে, ধোনিকে অধিনায়ক থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি।

টেস্টর পর চলতি বছরের জানুয়ারিতে ওয়ানডে ও টি ২০’র দায়িত্ব ছাড়েন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধোনি। এরপর তিন ফরমেটেই অধিনায়ক হয়েছেন বিরাট কোহলি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা