,

নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সালিশি বৈঠকে আবদুল বাতেন নামে এক যুবককে পিটিয়ে হত্যানারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমি নিয়ে একটি সালিশি বৈঠকে আবদুল বাতেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল বাতেন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দি গ্রামের দেওয়ান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, সুলপান্দি গ্রামের মিছির আলীর সঙ্গে প্রতিবেশী আবদুল বাতেনের জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধ মিমাংসা করতে রবিবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪নং ইউপি সদস্য (মেম্বার) খোকন মিয়ার উপস্থিতিতে সালিশি বৈঠক বসে। তখন তর্ক বিতর্কের জের ধরে মিছির আলীর পক্ষে শাহজাহান, আইউবুর, মহিবুর, ইউনুসসহ আরও কয়েকজন মিলে বাতেনকে লাঠিসোটা নিয়ে বেধড়ক পিটুনি দেয়। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যু হয়।

ওসি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা