,

আর্জেন্টিনায় বাস উল্টে নিহত ১৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনায় বিশ্বের দ্বিতীয় উচ্চতম পাহাড় আকনখাগুয়ার পাশে বাস উল্টে ১৯ জন নিহত হয়েছেন। আর্জেন্টিনা-চিলি সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। মেন্ডোজা প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা অস্কার সাগা জানান, ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। বাকি তিনজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের দূরত্ব এক হাজার কিলোমিটার।

চিলির পরিবহন প্রতিষ্ঠান টারবাসের মালিকানাধীন বাসটি আর্জেন্টিনার মেন্ডোজা প্রদেশ থেকে ৪০ যাত্রী নিয়ে চিলি যাচ্ছিল। একই প্রদেশের অ্যাটর্নি জেনারেল অ্যালেজান্দ্রো গুসে জানিয়েছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই বাসচালককে আটক করা হয়েছে। তাঁরা চিলির নাগরিক। তাঁদের উসপালাটা শহরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী জানায়, যাত্রীরা বারবার নিষেধ করার পরও দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন চালক। আরেকজন যাত্রী জানিয়েছেন, তিনি তখন ঘুমাচ্ছিলেন। ঘুম ভেঙে দেখলেন বাস উল্টে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা