,

বলিউড তারকারা যা ভয় পান!

news-image

বিনোদন ডেস্ক : কেউ আছেন তেলাপোকা দেখলে আঁতকে ওঠেন, কেউ আবার খেতে বসলে করলা দেখলে নাক কুঁচকে ফেলেন। এমন নানা জিনিসের প্রতি বলতে গেলে রীতিমতো মানুষের ‘ভীতি’ কাজ করে। বলিউড তারকারাও কিন্তু এই ‘ভীতি’র বাইরে নন। তাঁদেরও রয়েছে বিভিন্ন জিনিসে আপত্তি। আইডিভা থেকে চলুন দেখে নিই, বলিউড তারকাদের ‘ভীতি’ কিসে?

আনুশকা শর্মা

‘যাব তাক হ্যায় জান’ ছবির অভিনেত্রী আনুশকা শর্মাকে বেশ মজা করেই মোটরবাইক চালাতে দেখা গেছে। অথচ এই নায়িকা মোটরবাইক চালাতে, এমনকি মোটরবাইকের পেছনে বসতেও ভয় পান! তিনি আসলে এ ধরনের দৃশ্যে কাজই করতে চান না। তবুও কাজ তো কাজই।

ক্যাটরিনা কাইফ

আকর্ষণীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ টমেটো দেখলে ভয় পান! হ্যাঁ, ঠিকই শুনেছেন—টমেটো। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে লা টমাটিনা ফেস্টিভালের একটি দৃশ্য রয়েছে। সেখানে টমেটো দিয়েই মাখামাখি করতে হয়েছে ক্যাটরিনাকে। বুঝতেই পারছেন, শুটিংটা ক্যাটরিনার জন্য খুব একটা সুখকর ছিল না।

সোনম কাপুর

শুনলে হাসবেন, ‘নিরজা’ ছবির অভিনেত্রী সোনম কাপুর লিফটে চড়তে ভয় পান! তিনি সব সময় লিফট এড়িয়ে যান, বিশেষ করে যখন দুশ্চিন্তায় থাকেন। এ কারণে বেশিরভাগ সময় তিনি সিঁড়ি দিয়েই ওঠানামা করেন।

অর্জুন কাপুর

সুদর্শন অভিনেতা অর্জুন কাপুরকে দেখতে বেশ সাহসী মনে হলেও শুনলে অবাক হবেন, এই অভিনেতা ফ্যানের নিচে ঘুমাতে ভয় পান! অর্জুন কাপুর সরাসরি সিলিং ফ্যানের নিচে ঘুমাতে চান না। তিনি মনে করেন, ফ্যানটি তাঁর ওপরে পড়বে, তিনি মরে যাবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে