,

দলীয় এমপিকে ওবায়দুলের চড়-থাপ্পড়, নেতাকর্মীরা হতভম্ভ

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে লাঞ্ছিত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন। এমপি ছানোয়ারের ব্যবহারে ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মারেন ওবায়দুল কাদের।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা রিসোর্টে গতকাল শনিবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোর থেকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের যমুনা রিসোর্টে রাতের খাবারের জন্য বিরতি নেন। এসময় তার রাতের খাওয়ার আয়োজন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নব-নির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী। কিন্তু হাসান ইমাম খান সোহেল হাজারী তাৎক্ষনিকভাবে উপস্থিত না থাকায় ওবায়দুল কাদের নেতাকর্মীদের প্রতি ক্ষুব্ধ হয়ে রাতের খাবার না খেয়েই চলে যাওয়ার প্রস্তুতি নেন।
এসময় টাঙ্গাইল-৫ সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন ওবায়দুল কাদেরকে খাওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় ছানেয়ার কাদেরকে বলেন, হাসান ইমাম খান সোহেল হাজারী রাস্তায় আছেন। তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন।
ছানোয়ার একথা বলার সঙ্গে সঙ্গে ওবায়দুল কাদের হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও অন্যান্য নেতাকর্মীদেরও গালমন্দ করেন। এসময় নেতাকর্মীরা হতভম্ভ হয়ে যান। পরে তিনি রিসোর্ট ত্যাগ করার আগে এমপি ছানোয়ার হোসেনের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেন।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নব-নির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওবায়দুল কাদের ভাই আমাদের অভিভাবক। তিনি আমাদের শাসন করেন আবার আদরও করেন। এটি ছিল একটি অনাকাঙ্খিত ঘটনা। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে