বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিদের দীক্ষাগুরু ‘অন্ধ শেখ’ কারাগারে মারা গেছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘অন্ধ শেখ’ হিসেবে পরিচিত মিসরীয় জঙ্গিদের একসময়কার দীক্ষাগুরু শেখ ওমর আব্দেল রাহমান যুক্তরাষ্ট্রের কারাগারে মারা গেছেন।১৯৯৩ সালে নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে হামলার উৎসাহ দিয়েছিলেন এই অন্ধ শেখ। ১৯৯৫ সালে জাতিসংঘ সদর দপ্তরসহ নিউইয়র্কের বেশ কটি স্থাপনা বোমা হামলায় উড়িয়ে দেওয়ার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। এসব অভিযোগে আমেরিকার আদালতের রায়ে ওমর আমৃত্যু কারাবাসের দণ্ড ভোগ করছিলেন।

৭৮ বছর বয়সে নর্থ ক্যারোলাইনার অন্যতম সুরক্ষিত কারাগারে স্থানীয় সময় গতকাল শনিবার ভোররাতে ওমরের মৃত্যু হয়। তিনি ডায়াবেটিক, হৃদ্‌রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ফেডারেল কারেকশন সেন্টারের মুখপাত্র কেনেথ মেকওয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অন্ধ শেখের মৃত্যু সংবাদ প্রকাশ করেছে।২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার আগে ওমর যুক্তরাষ্ট্রে সবচেয়ে আলোচিত ‘জঙ্গি ধর্মগুরু’ হিসেবে পরিচিত ছিলেন। ওসামা বিন লাদেনের নাম প্রকাশ্যে আসার আগে আমেরিকায় জঙ্গিবাদবিরোধী আলোচনায় ওমরের নামই ঘুরে-ফিরে আসত।

ইসরায়েল ও মিসরের তৎকালীন সরকারকে আমেরিকার সমর্থনের কারণে ওমর ও তাঁর অনুসারীরা ক্ষুব্ধ হন বলে মনে করা হয়।

ওমর তাঁর অনুসারীদের আমেরিকার বিরুদ্ধে হামলার উসকানি দিতেন বলে অভিযোগ আছে।

মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে লিপ্ত গামা ইসলামিয়া নামের সংগঠনের দীক্ষাগুরু ছিলেন ওমর। প্রায় দুই দশক ধরে তিনি মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠীর ভাবগুরু ছিলেন। ওসামার আগে তিনিই মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠীকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন বলে মনে করা হয়।

১৯৯০ সালে মিসর থেকে যুক্তরাষ্ট্রে এসে আশ্রয় নেন ওমর। তিনি নিউজার্সির একটি মসজিদে ইমামতি করতে থাকেন। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অনুসারীদের জঙ্গি তৎপরতায় অনুপ্রাণিত করছেন মর্মে মার্কিন গোয়েন্দাদের নজরে পড়েন ওমর।

১৯৯৩ সালে নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে ট্রাকবোমা হামলায় ছয় ব্যক্তি নিহত হন। এই হামলার জন্য আমেরিকার আদালতে ওমরের কয়েকজন অনুসারীর কারাদণ্ড হয়। ১৯৯৩ সালেই ওমর গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে জাতিসংঘ সদর দপ্তরসহ একাধিক টানেল ও সেতু বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগ ওঠে। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে আমৃত্যু কারাভোগের দণ্ড দেওয়া হয়। ওমরের মৃত্যু হলেও তাঁর অনুসারীরা এখনো নানা নামে সক্রিয় বলে ধারণা করা হয়।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু