,

টুঙ্গিপাড়ায়  জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যগন

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি এর নেতৃত্বে জেলা পরিষদ সদস্যগন গতকাল গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মাজার জিয়ারত করেন। এসময় সদস্যগন জাতির জনকের প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি পেশ করেন। এসময় তারা বঙ্গবন্ধুর সমাধিস্থলের পাশে দাড়িয়ে শপথবাক্য পাঠ করেন। তাতে বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলে ঐক্যবদ্ধ থেকে নিরলসভাবে কাজ করার শপথ নেন। সেখানে যোহরের নামাজ শেষে এক মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়। মিলাদ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্বার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল সংসদ সদস্য এবং মন্ত্রীগনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত ১১ ছাত্রলীগ নেতাকর্মীর বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেও দোয়া করা হয় এবং দূর্ঘটনাস্থলে তাদের স্মরনে একটি বৃক্ষ রোপন করা হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যগন ছাড়াও কয়েক’শ লোক তাদের সফর সঙ্গী হন। তাদের মধ্যে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্ট ব্যাক্তিবর্গ ছিলেন। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মো: ইয়াছিন,সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান,আমেরিকা প্রবাসী জসিম আহমেদ,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা চন্দন কুমার ঘোষ,ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত সংসদ সদস্য লুৎফুল হাই সাচ্চুর ছোট ভাই আল মামুন মনোয়ারুল হাই,জেলা পরিষদ সদস্যগনের মধ্যে আবুল কালাম আজাদ,বোরহান উদ্দিন নসু,মো:কবির আহমেদ,মো: ফারুক আহমেদ ফারুক,মো: আসাদুজ্জামান,আবদুল আউয়াল,আবদুল হক,একেএম মোজাম্মেল হক,সোনিয়া আক্তার সূচি,শাহিন আক্তার কানম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে