বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি : আমীর খসরু

news-image

আগামী নির্বাচনকালীন সরকারের রূপরেখা কেমন হবে সে সম্পর্কে বিএনপি একটি প্রস্তাব দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার দুপুরে খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন আমীর খসরু।
‘সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন এবং নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন’ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাজহারুল হান্নান। আলোচনা সভার আয়োজন করে খুলনার সম্মিলিত পেশাজীবী পরিষদ।
আমীর খসরু বলেন, ‘এখন আসছে আমাদের নির্বাচনকালীন সরকার। আবার হয়তো আমাদেরকে অনেকে বলবে যে নির্বাচনকালীন সরকার তোমরা একদিনেই ঘোষণা করে দিতে পারো। কিন্তু বাংলাদেশের বৃহত্তম জনপ্রিয় দল হিসেবে আমাদের গণতান্ত্রিক দায়িত্ব হচ্ছে জাতির সামনে নির্বাচনকালীন সরকার কী রূপ পাবে সেটা আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা আসবে, সেই প্রস্তাবনা হবে মুক্ত আলোচনার ক্ষেত্র।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরো বলেন, ‘আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে জনগণের পক্ষে, দেশের পক্ষে যে কাজটি করা দরকার সেটা হচ্ছে একটা প্রস্তাবনা। আমরা যদি প্রস্তাবনা না দেই বলবে যে আপনারা তো কোনো প্রস্তাবনা দেননি তাহলে কিসের ভিত্তিতে আলোচনা করবেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের অসহিষ্ণু, অগণতান্ত্রিক, অমানবিক আচরণের বিপরীতে আমরা একটা নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক পথে চলছি। আমরা কিন্তু শেষ পর্যন্ত এই পথেই চলব। আমাদের প্রস্তাবনা দেব, আমরা সমঝোতার পথেই চলব। এই পথ চলা শেষ হবে তখন, যখন আর কোনো পথ থাকবে না।’
আমীর খসরু মাহমুদ বলেন, ‘দেশের মানুষের যে প্রত্যাশা একটা নিরপেক্ষ ইলেকশন কমিশন গঠনের জন্য, সেটার ভিত্তি করে আমরা দিয়েছি। সেটার ভিত্তি করে মহামান্য রাষ্ট্রপতি আমাদের ডেকেছিলেন কিন্তু শেষ পর্যন্ত উনি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের বাইরে আর কিছুই করতে পারেননি।’
আলোচনা সভায় কথা বলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, সদস্য সচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, অ্যাডভোকেট আবদুল্লাহ হোসেন বাচ্চু, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুস সাদাত, শেখ “িরুল আলম, ডা. শেখ আখতারুজ্জামান বাবুল ও ডাক্তার রফিকুল হক।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু