,

যৌথসভায় ২৬ ফেব্রুয়ারির পর মহিলা আ.লীগের সম্মেলনের প্রস্তাব

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত জেলা ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এক যৌথ পরামর্শ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ২৬ ফেব্রুয়ারির পর যে কোন দিন জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের জন্য তারিখ নির্ধারণ করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে আগামি ২৬ ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠানে প্রস্ততি গ্রহণ সম্ভব হবে না বিবেচনায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ স্থানীয় সংসদ সদস্যবৃন্দের উপস্থিতিতে ব্যাপক আয়োজনে সম্মেলন অনুষ্ঠানের জন্য ২৬ ফেব্রুয়ারির পর সুবিধাজনক যে কোন দিনে সম্মেলনের জন্য দিনক্ষণ নির্ধারণে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়। সভায় জেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও ১০টি উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আলোচনার প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের