,

ট্রাম্পের উপদেষ্টা কমিশনের ১০ সদস্যের পদত্যাগ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়ান-আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ (এএপিআই) বিষয়ক উপদেষ্টা কমিশনের ১০ সদস্য পদত্যাগ করেছেন।

সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞাসহ ট্রাম্পের কিছু নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তারা পদত্যাগ করেছেন বলে শুক্রবার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে।

কমিশনের ২০ সদস্যের মধ্যে ছয়জন জানুয়ারিতে ট্রাম্পের শপথ নেওয়ার পর পদত্যাগ করেছিলেন। এরা সবাই অবশ্য প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নিয়োগ পাওয়া।

ট্রাম্পের কাছে লেখা চিঠিতে ১০ সদস্য বলেছেন, আগামী ৩০ সেপ্টেম্বর কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আমরা এমন একজন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে চাই না যার প্রণীত নীতি আমাদের নীতি, লক্ষ্য ও দায়িত্বের সঙ্গে বিপরীতমুখী।’

১৫ ফেব্রুয়ারি তারিখ দেয়া চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার অভিবাসী, শরণার্থী, মানুষের বর্ণ ও মানুষের ভিন্ন বিশ্বাসের ওপর অনাস্থা, হুমকির বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি।’

এতে আরো বলা হয়েছে, আপনার প্রশাসনের প্রত্যেক সদস্যকে আমেরিকান নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শণ করতে এবং নাগরিক অধিকার রক্ষা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত সবার কাছে কেন্দ্রীয় সরকারের যাওয়ার সুযোগ অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের