,

৬ হাজার তরুণ-তরুণী তথ্য-প্রযুক্তিতে দক্ষ: পলক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্য ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আইসিটি প্রকল্প দেশব্যাপী গুণগত প্রশিক্ষণ প্রদান করছে। ইতোমধ্যে এ সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে সিংড়া উপজেলার শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন শেরকোল ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফুল হাবিব।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষিত তরুণ-তরুণী অনেক সময় তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ পায়না। এজন্য তরুণ প্রজন্মকে তথ্য ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বর্তমানে আইসিটির মাধ্যমে অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি ঘটছে। এক সময় এই আইসিটি ব্যবহারের ফলে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশের সারিতে স্থান লাভ করবে।

আরো বক্তব্য দেন শেরকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ৬১ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর এই ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা