,

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন

news-image

তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে শুরু হওয়া তিন দিনব্যাপি প্রশিক্ষণ ক্যাম্প গতকাল শনিবার শেষ হয়েছে। গত বহস্পতিবার থেকে পৌর এলাকার ভাদুঘর ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের এবারের শ্লোগান ছিল, ’প্রকৃতির সঙ্গে শিশুদের বসবাস’।
ক্যাম্পের সমাপনি দিনে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা, মো. মনির হোসেন, চিত্রশিল্পী আসাদুর রহমান আলমগীর, ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. আলী আকবর, প্রধান শিক্ষক জেরিন সুলতানা।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু  জানান, প্রতি বছরই সংগঠনের শিশুদের নিয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এবারের ক্যাম্পে প্রায় দু’শ শিশু অংশ নেয়। ক্যাম্প সফলের লক্ষ্যে আগে থেকেই প্রশিক্ষণ দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা