বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া রেল কলোনীতে প্রায় রাতেই হচ্ছে চুরি জনমনে আতংক

news-image

নিজস্ব প্রতিনিধি : পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আবাসিক এলাকায় (রেলওয়ে কলোনী) চুরি আতঙ্ক বিরাজ করছে। গত ১০ দিনের ব্যবধানে রেলওয়ে কলোনীর ৫/৭ টি বাসা ও একটি মসজিদে ও  চুরির ঘটনা ঘটেছে। রেল কর্মকর্তা-কর্মচারীরা বাসাবাড়িতে চুরি আতঙ্কে ভূগছেন। বিষয়টি রেল পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় রেল শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে রেলওয়ে কলোনীর আনোয়ার হোসেন, বাবুল মিয়া, আফাজ উদ্দিনের বাসাসহ অন্তত ৫টি বাসায় চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা নানা কৌশলে বাসায় প্রবেশ করে মোবাইল ফোন, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়। এর ৩ দিন আগে কুমার পাড়া জামে মসজিদের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙ্গে নগদ ৭ হাজার টাকা, ১টি ফ্যান ও ১টি বোল নিয়ে যায়। দিনের পর দিন এ ঘটনা বৃদ্ধি পাওয়ায় চুরি আতঙ্ক বিরাজ করছে রেলওয়ে কলোনীতে। কুমার পাড়া জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. জামির হোসেন, ফজরের নামাজ পড়তে এসে মসজিদের দরজার তালা ভাঙ্গা দেখে ভিতরে প্রবেশ করে দেখে আলমারির তালা ভাঙ্গা। সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চোরেরা মসজিদের জমানো ৭ হাজার টাকা, একটি ফ্যান ও একটি বোল নিয়ে গেছে। কুমার পাড়া রেল কলোনীর বাসিন্দা রেলওয়ে কর্মচারী মো. জাহের আহাম্মদ বলেন, রেলওয়ে কলোনী একটি সংরক্ষিত এলাকা। কিন্তু বর্তমানে কলোনীতে বহিরাগত লোকদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় চুরিসহ নানা অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। এনিয়ে আমরা আতঙ্কে আছি। এ ব্যপারে আখাউড়া রেলওয়ে পুলিশ অফিসার ইনচার্জ মো. আব্দুস সাত্তার বলেন, মসজিদে চুরি হওয়ার বিষয়টি শুনেছি। তবে রেলওয়ে কলোনী বেঙ্গল থানার আওতাধীন হওয়ায় আমরা কোন ব্যবস্থা নিতে পারছি না।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু