,

পরীক্ষার ভয়ে বটগাছে ছাত্রী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষায় অংশ নিতে ঠিকই প্রস্তুতির সারল বাপি দাস। স্কুল ড্রেস পরে পরীক্ষায় যাওয়ার আগে শিবঠকুরকে পূজা দিতে চায় বলে বাড়ি থেকে বেরোয় সে। বাড়ির কিছু দূরে বাজিমরায় মন্দিরে দিকে যায়। কিন্তু মন্দিরে না ঢুকে পাশের বটগাছে উঠে ডালে বসে পড়ল বাপি।

সে কাটলিছড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী।আজ শনিবার থেকে আসামে মাধ্যমিকের পরীক্ষা শুরু।

মাধ্যমিক পরীক্ষার্থীর গাছে উঠে বসে থাকার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাজুড়ে। খবর পেয়ে সেখানে ছুটে যান বাপির বাবা দীনু দাস ও কাকা উত্তম দাস। তারা তাকে নেমে আসতে বার বার অনুরোধ জানালেও রাজি হয়নি সে।

এদিকে পরীক্ষার হলে ঢোকার সময়ও যে পেরিয়ে যাচ্ছে। আতংক দেখা দেয় বাবা-কাকার মনে। গাছ থেকে পড়ে গেলে মারাত্মক অঘটন ঘটবে।

পরে ঝুঁকি নিয়েই কিশোরী এই ছাত্রীর কাকা উত্তম গাছে ওঠেন। বুঝিয়ে-শুনিয়ে নামিয়ে আনেন বাপিকে। এ দিন আর পরীক্ষা দেয়া হয়নি তার।

পারিবারিক সূত্র জানায়, পরীক্ষার নাম শুনলে বরাবরই ভয় পেয়ে যায় বাপি। আর পরীক্ষাভীতির কারণেই এ ঘটনা ঘটিয়েছে সে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা