,

রূপালী পর্দায় শশীকলার অজানা অধ্যায়

news-image

আন্তর্জাদিক ডেস্ক : মাফিয়া, ক্ষমতা আর রাজনীতির মারপ্যাঁচ নিয়ে সিনেমা বানানোতে এক ওস্তাদ কারিগরের নাম রামগোপাল ভার্মা।

এবার সেই নির্মাতা সেলুলয়েডে ফুটিয়ে তুলবেন বর্তমান ভারতের সবচেয়ে আলোচিত নাম ভিকে শশীকলার অজানা কাহিনী। শুক্রবার এক টুইটবার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।

পরিচালক টুইটে লেখেন, ‘ছবিতে শশীকলার সামনে ও পিছনে যা যা ঘটনা ঘটেছে, সবই দেখানো হবে। মানারগুড়ির মাফিয়ারা পুরোটাই বুঝতে পারবেন।’

‘শশীকলা’ শিরোনামের সিনেমাটি দর্শকদের জন্য বেশ শকিং হবে বলেও দাবি এ নির্মাতার।

তার দাবি, ছবিতে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা ও তার ঘনিষ্ঠ বান্ধবী শশীকলার সম্পর্কের আসল রসায়ন তুলে ধরা হবে।

পরিচালক বলেছেন, ‘জয়ললিতার সঙ্গে শশীকলার সম্পর্ক নিয়ে এমন কিছু তথ্য আমি পোয়েস গার্ডেনের এক ভৃত্যের কাছ থেকে পেয়েছি, যা জানলে সাধারণ মানুষ অবাক হবেন। সে সব কিছুই দেখাব আমার ছবিতে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা