,

মাংস ব্যবসায়ীদের ধর্মঘট সাময়িক স্থগিত

news-image

নিউজ ডেস্ক : চার দফা দাবিতে ঢাকা সিটি এলাকায় চলমান ধর্মঘট শনিবার (১৮ ফেব্রুয়ারি) সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি।
পরবর্তী কর্মসূচি দেওয়া হবে কিনা রোববার সে বিষয়ে বিকেল ৫টায় গাবতলীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। শনিবার বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের দাবি বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপাতত ধর্মঘট সাময়িক স্থগিত।

তিনি আরও বলেন, রোববার সকাল ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়, দুপুর ২টায় উত্তর সিটি করপোরেশনের সঙ্গে আলোচনায় বসবো, আলোচনার যেসব বিষয় উঠে আসবে সেগুলো নিয়ে বিকেল ৫টায় গাবতলীতে সাংবাদিক সম্মেলন করে জানানো হবে।

এর আগে, রাজধানীর গাবতলী গরুর হাটে ইজারাদারের অত্যাচার, অতিরিক্ত খাজনা আদায়সহ মাংস ব্যবসায়ীদের ওপর নির্যাতনের প্রতিবাদে মাংস ব্যবসায়ী সমিতির ৬ দিনের ধর্মঘট ডাকে, এ সময়ের মধ্যে মহানগরীর মাংসের দোকান বন্ধ ছিল।

ব্যবসায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- গাবতলী হাটে অতিরিক্ত ইজারা আদায় বন্ধ, হুন্ডির মাধ্যমে টাকা পাচারকারী চক্রকে চিহ্নিত করে শাস্তি দেওয়া ও বিভিন্ন জেলা থেকে পশু আমদানির অনুমতি দেওয়া, ট্যানারিতে চামড়া নেওয়া ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে জবাবাদিহিতার আওতায় আনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা