,

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চিলিতে ১৮ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যে ভয়াবহ দাবানল হয়েছে তাতে ৪ লাখ ৬৭ হাজার হেক্টর এলাকা ধ্বংস হয়ে গেছে, ১১ জন প্রাণ হারিয়েছে এবং আনুমানিক ২ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার ক্ষতি হয়েছে। শুক্রবার দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কর্পোরেশন (কোনাফ) একথা জানিয়েছে।

এই দাবানলে মোট ৭শ’টির বেশি স্থানে আগুন ধরে যায়। এতে কোকুইম্বো ও লা অ্যারাউকানিয়া অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অঞ্চল দু’টিতে ১১ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই দমকল কর্মী। এ ছাড়াও এখানকার এক হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে।

কোনাফ জানিয়েছে, দাবানলটি চলতি শতাব্দীর অন্যতম ভয়াবহ ও প্রলয়ঙ্করী। সবচেয়ে প্রলয়ঙ্করী দাবানলটি কানাডার অ্যালবার্টা অঙ্গরাজ্যে দেখা দেয়। এতে সেখানকার সাত লাখ হেক্টর এলাকা ধ্বংস হয়ে যায়।

সরকার এই ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে ৩৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রয়োজন বলে প্রাথমিকভাবে অনুমান করছে। দাবানল নিয়ন্ত্রণে প্রায় ২০ হাজার দমকল কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নেয়। এছাড়াও ৪৯টি হেলিকপ্টার ও বিমান মোতায়েন করা হয়। বাসস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা