,

যৌনতায় অনীহায় জাপানের জনসংখ্যা কমতে পারে ৪ কোটি!

news-image

অনলাইন ডেস্ক : কর্ম জীবনের ব্যস্ততায় জীবন থেকেই মুছে যাচ্ছে যৌনতা। আর এই কারণেই তৈরি হতে পারে সঙ্কট। যেভাবে জাপানে বাড়ছে ‘যৌনতাহীন বিয়ের ট্রেন্ড’ আগামী তিন দশকে দেশের জনসংখ্যা কমতে পারে ৩০ শতাংশ, এমনই দাবি গবেষণার।

বর্তমানে জাপানের জনসংখ্যা ১২ কোটি ৭০ লাখ। গবেষণার দাবি যেভাবে যৌনতার প্রতি অনীহা বাড়ছে জাপানে, তাতে আগামী ২০৬০ সালের মধ্যে দেশের জনসংখ্যা কমে দাঁড়াতে পারে ৮ কোটি ৬০ লাখে। সম্প্রতি এই গবেষণা করেছে জাপানের ‘ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন’। এই সমীক্ষা থেকে সঙ্কটের সংকেত পেয়েই তৎপর জাপান সরকার।

প্রাপ্তবয়স্কদের মধ্যে ‘সেক্স’-এর প্রয়োজনীয়তা নিয়ে নানান কর্মসূচী নিয়েছে জাপান সরকার। মূলত কর্মজীবনের অত্যধিক চাপ থেকেই জাপানী দম্পতিদের মধ্যে যৌনতা নিয়ে অনীহা তৈরি হচ্ছে, দাবি ‘ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন’-এর গবেষণায়। এমনিতেই জাপানে প্রতি সপ্তাহে একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী গড়ে ৬০ ঘণ্টার ওপর কাজ করে।

দেশে কর্ম দিবস নিয়ে একটি নির্দিষ্ট আইন থাকলেও অতিরিক্ত পরিশ্রম জাপানে খুব স্বাভাবিক ঘটনা। তবে এই স্বাভাবিক অভ্যাসই জাপানে তৈরি করতে পারে সঙ্কট! অতিরিক্ত কাজের চাপে চাকুরীজীবীর আত্মহত্যা, এই ধরণের ঘটনা প্রায়ই ঘটছে জাপানে। এই ঘটনাগুলো যাতে আর না ঘটে তার জন্য সচেতন থাকার উপদেশও দেওয়া হয়েছে দেশের সরকারকে। জন্মহার এবং জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধিকে অক্ষত রাখতে হলে জাপানে কাজের ধাঁচ পরিবর্তন করতে হবেই, মত বিশেষজ্ঞদেরও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে