,

হচ্ছে না গার্দিওলা-মেসি পুনর্মিলনী

news-image

স্পোর্টস ডেস্ক : সত্যি-মিথ্যা যাচাই করা যায়নি। তবে প্রায়ই শোনা যায়, লিওনেল মেসি আবারও পেপ গার্দিওলার অধীনে খেলতে চান। সেটা দুইভাবে সম্ভব। যদি গার্দিওলা আবার কোচ হয়ে বার্সেলোনায় ফেরত আসেন, অথবা মেসি যোগ দেন গার্দিওলার এখনকার দল ম্যানচেস্টার সিটিতে। কোনটা বেশি সম্ভব? আপাতত কোনোটাই না। স্বয়ং গার্দিওলা উড়িয়ে দিয়েছেন এ দুটি সম্ভাবনাই!

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার খুবই বাজেভাবে পিএসজির কাছে শেষ ষোলোর প্রথম লেগটা হারার পর অনেকগুলো গুঞ্জন শোনা যাচ্ছে। সবচেয়ে বড়টা হচ্ছে, এ মৌসুম শেষেই বিদায় করে দেওয়া হতে পারে বার্সা কোচ লুইস এনরিকেকে। পরবর্তী কোচ হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে কীভাবে যেন চলে এসেছে গার্দিওলার নামটাও। যদিও ম্যানচেস্টার সিটিতে মাত্র প্রথম মৌসুম চলছে গার্দিওলার। স্বভাবতই গার্দিওলাকে ব্যাপারটা ব্যাখ্যা করতে হচ্ছে বারবার। সেটা করতে গিয়েই কাল সিটি কোচ স্পষ্ট বলেছেন, ‘আমি আর কখনো কোচ হিসেবে বার্সেলোনায় ফেরত যাব না। ওখানে আমার অধ্যায় শেষ।’
গার্দিওলা বার্সেলোনায় না ফিরলেন। মেসি তো সিটিতে আসতেই পারেন! বিশেষ করে, বার্সার সঙ্গে বর্তমান চুক্তিটা যে এখনো মেসি নবায়ন করেননি। কিন্তু গার্দিওলা উড়িয়ে দিলেন এই সম্ভাবনাও, ‘আমি আগেও অনেকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি। আমার বিশ্বাস, মেসি বার্সেলোনাতেই তাঁর ক্যারিয়ার শেষ করবে।’
গার্দিওলা-মেসির পুনর্মিলনী তবে আর দেখা হচ্ছে না ফুটবলপ্রেমীদের! গোল ডটকম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা