,

ট্রাম্পকে গণমাধ্যমের উপদেশ নেওয়ার পরামর্শ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আক্রমণাত্মক না হয়ে গণমাধ্যমের উপদেশ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।

স্থানীয় সময়শুক্রবার নিউজিল্যান্ডের কুইন্সটাউনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন টার্নবুল।

সাংবাদিকরা টার্নবুলের কাছে ডোনাল্ড ট্রাম্পের সংবাদমাধ্যমের প্রতি আক্রমণাত্মক মনোভাব সম্পর্কে বক্তব্য জানতে চান। এর পরিপ্রেক্ষিতে টার্নবুল এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘অসৎ’ ও ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে মন্তব্য করেন।

কুইন্সটাউনে ওই অনুষ্ঠানে টার্নবুল বলেন, ‘উইনস্টন চার্চিল একবার বলেছিলেন যে সংবাদপত্রের বিরুদ্ধে রাজনীতিবিদদের অভিযোগ, সমুদ্রের বিরুদ্ধে নাবিকের অভিযোগের মতোই।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল আরো বলেন, ‘এখানে বিতর্কের কিছু নেই। আমরা আমাদের কাজ করব, আর গণমাধ্যম তাঁদের কাজ করবেন। আর আমরা তো গণমাধ্যমের সঙ্গেই বাস করছি।’

এ সময় গণমাধ্যমে কর্মরত সবাইকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান টার্নবুল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা