,

কিম উনের ভাই হত্যা : উত্তর কোরীয় আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামের হত্যার ঘটনায় উত্তর কোরীয় এক নাগরিককে আটক করার কথা জানিয়েছে মালয়েশিয়া।

গত সোমবার কুয়ালালামপুর বিমানবন্দরে বিষপ্রয়োগে ন্যাম নিহত হওয়ার পর এই প্রথম কোনো উত্তর কোরীয় নাগরিককে আটক করা হলো।

আটক ব্যক্তির নাম রি জং চল (৪৬) বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ।

এর আগে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় মালয়েশিয়ার এক পুরুষ, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের দুই নারীকে আটক করেছিল মালয় পুলিশ।

নিহত কিম জং ন্যাম উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের বড় ছেলে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং ন্যামের মুখমণ্ডলে বিষ ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে প্রমাণ পেয়েছে পুলিশ। ওই সময় তিনি কুয়ালালামপুর থেকে ম্যাকাও যাচ্ছিলেন।

হত্যাকাণ্ডের পর মালয়েশিয়ার পুলিশ প্রথমে জানায়, বিমানবন্দরে এক ব্যক্তির ওপর দুই নারী হামলা করে। পরে তাঁর শরীরে বিষাক্ত সুই প্রয়োগ করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আহত অবস্থায় পুত্রজায়ায় হাসপাতালে নেওয়ার সময়ও পুলিশ কিমের পরিচয় জানতে পারেনি। পরে পুত্রজায়া হাসপাতালে এক ব্যক্তি নিশ্চিত করেন, নিহত ব্যক্তির নাম কিম; তিনি একজন কোরিয়ান।

পরে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম দাবি করে, নিহত ওই ব্যক্তির নাম কিম জং ন্যাম। তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎ ভাই।

এক প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে, ওই দুই নারী উত্তর কোরিয়ার ‘এজেন্ট’। ঘটনার পরই ট্যাক্সি নিয়ে উভয়ে পালিয়ে যায়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিমের মৃত্যুর ব্ষিয়টি বিবিসিকে নিশ্চিত করা হয়। পরে কিমের মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়।

২০১৩ সালে চাচা জ্যাং সং-থায়েকের মৃত্যুদণ্ডের পর মালয়েশিয়ায় আত্মগোপন করেন কিম জং।

নিহত কিম জং ন্যামের মা ছিলেন দক্ষিণ কোরিয়ায় জন্ম নেওয়া অভিনেত্রী সাং হায়ে-রিম। উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইলের প্রেমিকা ছিলেন সাং-হায়ে রিম। তবে অভিনেত্রী সাং হায়েকে স্ত্রীর মর্যাদা দেননি তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে