,

কসবায় কবিরাজের গলাকেটে লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফরিদ মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল পৌনে ৯টার দিকে নিজ বাড়ি থেকে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদ মিয়া উপজেলার কাইয়ূমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় কবিরাজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ও জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা ফরিদ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে। পরে শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের নিজ বাড়ির বারান্দা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে।
ওসি আরো জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সেটি এখনো স্পষ্ট করে জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা