বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদ ঠেকাতে ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ফেসবুকে যারা গুজব ছড়ান, সন্ত্রাসবাদে উস্কানি দেন তাদের ওপর নজরদারি করতে পারে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা করছে ফেসবুক। খবর বিবিসি।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বৃহস্পতিবার ফেসবুকের ভবিষ্যৎ সম্পর্কে এক বিস্তারিত পরিকল্পনায় এই ঘোষণা দেন। এই ঘোষণায় তিনি এরকম আরও কিছু বিষয়ের ওপর আলোকপাত করেছেন।

তিনি বলেছেন, এই কাজ করার জন্য যে ধরনের অ্যালগরিদম তারা তৈরি করবেন, সেটি দিয়ে যেসব ফেসবুক পোস্টে সন্ত্রাসবাদ, সহিংসতা বা উস্কানি থাকবে সেগুলো চিহ্ণিত করা যাবে। এমনকি আত্মহত্যা ঠেকাতেও সহায়ক হবে এটি।

যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরির পরিকল্পনা ফেসবুক করছে, তাতে বহু বছর লাগবে বলে জানান তিনি।

মার্ক জুকারবার্গ ফেসবুকের ভবিষ্যত সম্পর্কে তার পরিকল্পনা তুলে ধরেছেন সাড়ে পাঁচ হাজার শব্দের এক চিঠিতে। তিনি এতে বলেছেন, প্রতিদিন ফেসবুকে যে শত শত কোটি পোস্ট প্রকাশিত হয়, সেগুলোর সব পর্যালোচনা করা খুবই কঠিন। বর্তমান কাঠামো এবং প্রক্রিয়া দিয়ে তা করা সম্ভব নয়। কিন্তু ফেসবুক এখন গবেষণা চালাচ্ছে কিভাবে টেক্সট, ছবি এবং ভিডিও পর্যালোচনা বা পরীক্ষা করে সেখানে বিপদজনক কিছুর ইঙ্গিত আছে কি না তা বোঝা যাবে।

তিনি বলেন, এটা এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। কিন্তু কিছু কনটেন্ট বা বিষয়বস্তুর ওপর এখনই এটা পরীক্ষা করা হচ্ছে। যেমন আমরা এখন দেখছি সন্ত্রাসবাদ বিষয়ক খবর এবং সন্ত্রাসবাদ বিষয়ক প্রপাগান্ডা বা প্রচারণার পার্থক্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ধরা যায় কি না।

মার্ক জুকারবার্গ বলেছেন, তার চূড়ান্ত লক্ষ্য মানুষ যাতে আইনের মধ্যে থেকে তাদের যা পছন্দ সেটা ফেসবুকে পোস্ট করতে পারেন। তবে অ্যালগরিদম সব পোস্টের ওপর নজর রাখবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ