,

চূড়ান্ত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি

news-image

স্পোর্টস ডেস্ক :আগামী ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলবে টাইগার শিবির। সে লক্ষ্যে সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে লঙ্কা মিশন। আগামী ৭ মার্চ গলে শুরু হবে প্রথম টেস্ট। ১৫ মার্চ পি সারা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে দুই ফেব্রুয়ারি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৫ মার্চ। দিবারাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হবে রাংগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। এই ম্যাচটিও দিবা-রাত্রির।

১ এপ্রিল তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে এসএসসি ভেন্যুতে। ওয়ানডে সিরিজ শুরুর আগে ২২ মার্চ কলম্বোয় হবে একদিনের প্রস্তুতি ম্যাচ।

সব শেষে রয়েছে দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। ৪ ও ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই টি-টোয়েন্টি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা