,

পতেঙ্গা বোট ক্লাবে নাচবেন আঁচল

news-image

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। গত একমাস ধরে টানা ‘এক কোটি টাকা’ শিরোনামের সিনেমার শুটিং করছেন, যেন দম ফেলার ফুসরত নেই তার। কয়েকদিনের জন্য সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে। আর এই সুযোগে চট্টগ্রামের পতেঙ্গার বোট ক্লাবে নাচতে যাবেন তিনি। তবে সিনেমার দৃশ্যের প্রয়োজনেই বোট ক্লাবে নাচবেন বলে জানান এ চিত্রনায়িকা।

আঁচল অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ শিরোনামের সিনেমাটি মুক্তির জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছেন। চমক হিসেবেই সিনেমাটিতে ভিন্ন ধারার একটি গান যুক্ত হতে যাচ্ছে। এ গানের শুটিং হবে পতেঙ্গার বোট ক্লাবে।

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এ সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। পরিচালনা করছেন হিমেল আশরাফ। গানের শুটিংয়ের উদ্দেশ্যে আগামী ২১ ফেব্রুয়ারি পতেঙ্গা যাবে শুটিং ইউনিট। আগামী ২২, ২৩, ও ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত গানটির দৃশ্যধারণের কাজ হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

‘আমাদের গল্প আমাদের সিনেমা’ স্লোগান নিয়ে নির্মিতব্য এ সিনেমায় আঁচল-বাপ্পি ছাড়াও অভিনয় করছেন অমিত হাসান, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদসহ অনেকে। রোমান্টিক একটি প্রেমের কাহিনি নিয়ে গড়ে উঠেছে সিনেমার গল্প। গল্প লিখেছেন ফারুক হোসেন।

যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, গাজীপুর, সোনারগাঁ, বান্দরবানসহ দেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

এ ছাড়া আঁচল অভিনীত ‘দাগ’ শিরোনামের সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আঁচল বর্তমানে ডিপজলের বিপরীতে ‘এক কোটি টাকা’ শিরোনামের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি পরিচালনা করছেন ছটকু আহমেদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা