,

আটকে গেল ফারুকীর ডুব

news-image

বিনোদন প্রতিবেদক : মুক্তির আগেই আলোচনায় আসা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘ডুব’ এর অনাপত্তিপত্র বাতিল করা হয়েছে। এমন খবর শুক্রবার রাতে প্রকাশ করেছে সিনেমা বিষয়ক আন্তর্জাতিক মিডিয়া ভ্যারাইটি ডটকম।

ভ্যারাইটি ডটকমে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ৮ মার্চ বিএফডিসির যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির কাছ থেকে ‘ডুব’-এর চিত্রনাট্য অনুমোদন পায়। চলতি মাসের ১২ তারিখে সিনেমাটির প্রদর্শনী সাপেক্ষে প্রিভিউ কমিটি থেকে অনাপত্তিপত্র পায় ১৫ তারিখ।

কিন্তু পরদিনই জানানো হয়, তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে অনাপত্তি বাতিল করেছে বিএফডিসি। এই ব্যাপারে ভ্যারাইটির পক্ষ থেকে বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সেন্সর বোর্ডের এখতিয়ারে। এফডিসির কিছু বলার নেই।

অন্যদিকে এমন খবর প্রকাশের পর ফারুকী ফেসবুকে আশা প্রকাশ করছেন, শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে। সেন্সর বোর্ডে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ মুখ খোলেননি।

‘ডুব’ ছবিটি হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে করা হয়েছে জানিয়ে সম্প্রতি সেন্সর বোর্ডে এই মর্মে চিঠি দেন হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। তবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, আমরা কোনো বায়োপিক বানাচ্ছি না। এই ছবির প্রতিটি চরিত্র কাল্পনিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা