,

চলছে অবৈধ শ্রমিকদের জন্য ই-কার্ড প্রক্রিয়া- যে সকল তথ্য থাকছে ই-কার্ডে

news-image

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় অবস্থিত অবৈধ বিদেশী শ্রমিকদের জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী ই-কার্ড প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল ১৫ ফেব্র“য়ারী’১৭ থেকে চলবে ৩০ জুন’১৭ পর্যন্ত।
ই-কার্ডের ওপর যেসকল তথ্য থাকছে-
কোম্পানির নাম এবং ঠিকানা-
শ্রমিকের নাম-
শ্রমিকের জন্ম তারিখ-
জেন্ডার-
জাতীয়তা-
সেক্টর-
প্রদানের তারিখ-
মেয়াদ শেষের তারিক-
ইমিগ্র্যাশন সেন্টারের নাম-

ই-কার্ড নিবন্ধন সম্পূর্ণ ফ্রি। শুধু পাঁচটি সেক্টরের জন্য ই-কার্ডের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো- প্লানটেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল, কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টর। এই ই-কার্ডের মাধ্যমে বিভিন্ন দেশের প্রায় দশ লাখ অবৈধ শ্রমিক নিবন্ধিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
যারা টঘঐঈজ (ইউনিয়ন কার্ড) পেয়েছে তাদেরকেও ই-কার্ড দেয়া হবে না। ইমিগ্র্যাশন বিভাগের প্রধান কার্যালয় অফিস অথবা মালয়েশিয়ার যেকোনো স্টেট ইমিগ্র্যাশন অফিস থেকে বিনামূল্যে এবং কোনো রেজিস্ট্রেশন ফী ছাড়াই ই-কার্ড নিতে পারবে।
ই-কার্ডের জন্য অবশ্যই নিয়োগকর্তা এবং অবৈধ শ্রমিককে সশরীরে ইমিগ্র্যাশন অফিসে উপস্থিত থাকতে হবে। কেউ যেন প্রতারণার স্বীকার না হয় তাই জন্য কোনো মিডলম্যান অথবা এজেন্টের মধ্যে কোনো ভাবেই ই-কার্ড পাওয়া যাবে না।
মালয়েশিয়ায় অবস্থিত শুধুমাত্র ১৫টি দেশের অবৈধ শ্রমিকগণ এই ই-কার্ড পাবে। এই ১৫ দেশ হলো- বাংলাদেশ, ফিলিপিন্স, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কাম্বোডিয়া, লাওস, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। যাদের পারমিট নেই, এবং যারা রি-হায়ারিং নিবন্ধন করেননি তারা ই-কার্ডের জন্য নিজ নিজ মালিকের মাধ্যমে নিবন্ধন করে নিতে পারবেন।”

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের