,

নায়ক হয়ে ফিরছে সেই ঈশান

news-image

বিনোদন ডেস্ক : ‘তারে জামিন পার’-এর সেই ঈশানের কথা মনে আছে? পড়াশোনা করতে বসলে অঙ্কে হিসাব-নিকাশ যার গুলিয়ে যেত। পরীক্ষার খাতায় ছবি আঁকত সে। আর তার জন্য বাবার কাছে কী মারটাই না খেতে হয়েছে তাকে।

তারপর একদিন জোর করে তাকে পাঠিয়ে দেওয়া হল বোর্ডিং স্কুলে। ভিতরের কষ্টটা সে বলতে পারেনি মাকে। ছবি এঁকে বুঝিয়েছিল। সেখানেই তার সঙ্গে আলাপ হয় আঁকার শিক্ষক রাম শঙ্কর বা আমির খানের। তিনিই ঈশানের আসল রোগটা ধরতে পারেন। জানা যায় ঈশান ‘ডিস্লেকসিক’।

কিন্তু এ তো গেল সেই ২০০৭ সালের কথা। ১০ বছর পর সেই ছোট্ট ঈশান কিন্তু আর ছোট নেই। সে এখন যথেষ্ঠ বড়। মাঝখানে অবশ্য ২০১০-এ ‘বম বম বোলে’ নিয়ে ফিরে আসে সে। ‘মিডনাইট চিলড্রেন’ এর মত সিনেমায়ও দেখা গিয়েছিল ঈশান বা দার্শিল সাফারিকে।

তবে এবার তাকে দেখা যাবে নতুন চেহারায়। খুব তারাতারি আসছে তার নতুন ছবি ‍’কুইকি‍’। দার্শিলের বয়সি ছেলেমেয়েদের সময়ের ভালবাসার গল্প নিয়েই এই সিনেমা। ছবির পরিচালক প্রদীপ আতলুরি।

তবে কুইকি কবে যে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। ১০ বছর পর কেমন দেখতে হয়েছে সেই ছোট্ট ঈশানকে? তা নিশ্চয় দেখতে ইচ্ছে করে। সম্প্রতি দার্শিলের নতুন লুকের ছবি শেয়ার করেছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের