,

মাসে ৬০ জটিল সাইবার হামলা হচ্ছে ব্রিটেনে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ক্রমবর্ধমান সাইবার হামলা প্রতিরোধে নতুন একটি সিকিউরিটি সেন্টার চালু করেছে ব্রিটেন। ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) নামের এই সাইবার হামলা প্রতিরোধ কেন্দ্রের উদ্বোধন করেছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। এনসিএসসিকে সাইবার হামলা রোধের পাশাপাশি সংশ্লিষ্ট কার্যক্রমের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।

এনসিএসসির উদ্বোধনের সময় ব্রিটিশ চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড বলেন, আমরা দেখতে পাচ্ছি যে সাইবার হামলার পরিমাণ দিন দিন বাড়ছে। তাছাড়া এসব হামলার তীব্রতা ও সূক্ষ্মতাও বাড়ছে। এসব সাইবার হামলা ঠেকানোর জন্য ৯০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানেরই কোনও ধরনের ব্যবস্থাপনা পরিকল্পনা নেই বলেও সতর্ক করে দেন তিনি। এসব সাইবার হামলা থেকে ব্রিটেনকে সুরক্ষিত রাখতে এনসিএসসি গড়ে তুলতে ব্যয় করা হয়েছে ১৯০ কোটি পাউন্ড।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার্সের (জিসিএইচকিউ) অংশ হিসেবে চালু হওয়া এই কেন্দ্রটি বলছে, প্রতিমাসে গড়ে ৬০টি মারাত্মক সাইবার হামলার শিকার হচ্ছে ব্রিটেন। এনসিএসসির প্রধান নির্বাহী সিয়ারান মার্টিন বলেন, আমরা ব্রিটেনকে সাইবার হামলার সবচেয়ে কঠিন লক্ষ্যবস্তুতে পরিণত করতে চাই। আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য খোয়া গেছে, শত্রুপক্ষের মারাত্মক অনুপ্রবেশের শিকার হয়েছি আমরা, আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে নজরদারিও হয়েছে। আমাদের কাজ হলো এসব সাইবার হামলাকে সবচেয়ে কার্যকরভাবে মোকাবিলা করা। সরকারি সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে পরিচালনা করা উচ্চ পর্যায়ের সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকা ও এগুলোর জবাব দেয়ার পাশাপাশি অর্থনীতি ও বৃহত্তর সামাজিক অবস্থানকে সুরক্ষা দেয়ার লক্ষ্য নিয়েও কাজ করবে এনসিএসসি।

কেন্দ্রটির কারিগরি পরিচালক ইয়ান লেভি বলছেন, জাতীয় পর্যায়ে শিল্প খাতগুলো যেসব পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা দেখতে চাই, এর সবগুলোর জন্যই সরকার গিনিপিগ হিসেবে কাজ করবে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলার মাধ্যমে হস্তক্ষেপের প্রচেষ্টার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তাই সাইবার হামলা প্রসঙ্গে রাশিয়া রয়েছে মনোযোগের কেন্দ্রবিন্দুতে।

সিয়ারান মার্টিন বলেন, সাইবার হামলা ও এসব হামলা অব্যাহত রাখা প্রসঙ্গে রাশিয়ার মনোভাবে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে আমি মনে করি। আর স্পষ্টতই এটা মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সাইবার হামলা প্রতিরোধে নতুন এই কেন্দ্রটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বেচ্ছায় কাজ করবে এবং সংসদ সদস্যসহ উচ্চপদস্থ ব্যক্তিদের সংবেদনশীল তথ্য সুরক্ষার বিষয়েও পরামর্শ দেবে। বিভিন্ন দেশের যেসব কম্পিউটার সাইবার হামলার কাজে ব্যবহার করা হচ্ছে, এরই মধ্যে সেসব কম্পিউটারকে চিহ্নিত করতে শুরু করেছে ব্রিটেন। বিশেষ করে এসব কম্পিউটারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের সহায়তা বা তাদের আইনের আওতায় আনার সম্ভাবনা না থাকলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা ব্রিটেনই নেবে।

ব্রিটেনের সাইবার সুরক্ষা এতদিন চেলটেনহ্যামে অবস্থিত জিসিএইচকিউ থেকেই দেখভাল করা হতো। তবে এই প্রয়াস অতিরিক্ত গোপনীয়তার সঙ্গে চালানো হতো বলে অভিযোগ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যদের। নতুন প্রতিষ্ঠিত এনসিএসসির লক্ষ্য হবে সাইবার হামলা রোধের বিষয়টিতে প্রকাশ্যে কাজ করা এবং এই সেবা সবার গ্রহণের জন্য যতটাসম্ভব উন্মুক্ত রাখা।

এছাড়া, কেন্দ্রটি সরকার ও প্রতিরক্ষার মতো জাতীয় নিরাপত্তা সম্পর্কিত খাত ছাড়াও আরও বিস্তৃত পরিসরে কাজ করবে। তবে এনসিএসসির মূল প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে জিসিএইচকিউ। এর অর্থ হলো সংস্থাটির দক্ষতা ও সক্ষমতা ব্যবহার করতে পারবে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা