,

ডিএসইতে লেনদেন বেড়েছে সাড়ে ১৬’শ কোটি টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : আগের সপ্তাহ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন কমলেও গত সপ্তাহে ৪৫ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ হাজার ৩৫০ কোটি ৪০ লাখ ২৮ হজার ৩২৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিলো ৩ হাজার ৬৮৬ কোটি ৮১ লাখ ৫০ হাজার ৩৫৬ টাকা। অর্থাৎ ডিএসইতে সপ্তাহের ব্যবধানে ১ হাজার ৬৬৩ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৪০২ টাকা বা ৪৫.১২ শতাংশ লেনদেন বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক ৭৮ পয়েন্ট বা ১.৪২ শতাংশ বেড়ে অবস্থান করছে ৫৫৯০ পয়েন্টে। এছাড়া অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ এবং ডিএসইএস ২৫ পয়েন্ট বা ১.২৬ শতাংশ এবং ২১ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২০২৭ এবং ১৩০৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ১২৬টির, অপরিবর্তিত রয়েছে ২০টির এবং ১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়নি।

ডিএসইর সাথে সিএসইতেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সিএসইতে গত সপ্তাহে টাকার পরিমাণ লেনদেন আগের সপ্তাহ থেকে ৯০ কোটি ৬১ লাখ ৮০ হাজার ৮৪৫ টাকা বেশি হয়েছে। সপ্তাহজুড়ে সিএসইতে মোট ৩১৮ কোটি ০৬ লাখ ৬০ হাজার ৩১১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে ২৩৭ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৪৬৬ টাকার লেনদেন হয়েছিলো।

লেনদেনের সাথে সূচকও বেড়েছে। এর মধ্যে সিএসইএক্স ১৫৯ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ বেড়ে ১০৪৮৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৮৫ পয়েন্ট বা ১.৯১ শতাংশ বেড়ে ১৫১০৬ পয়েন্টে, এবং সিএসই৫০ সূচক ১৬ পয়েন্ট বা ১.২৮ শতাংশ বেড়ে ১২৬৬ পয়েন্টে, সিএএসপিআই ২৬৪ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ এবং সিএসআই ২০ পয়েন্ট বা ১.৭২ শতাংশ বেড়ে অবস্থান করছে ১১৮৪ পয়েন্টে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে