,

পাকিস্তানে রাতভর অভিযানে ২৫ সন্দেহভাজন জঙ্গি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকার লাল শাহবাজ কালান্দারের মাজারে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জন দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। গতকাল বৃহস্পতিবার রাতে এই হামলার পর রাতভর অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে ২৫ জন জঙ্গি নিহত হয়েছে বলে ডন নিউজের খবরে প্রকাশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানায়, রাষ্ট্রীয় ও প্রাদেশিক আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং পুলিশ বাহিনী শুক্রবার ভোর হওয়ার আগেই সারা দেশে অভিযান শুরু করে। বিভিন্ন শহর থেকে ব্যাপক সংখ্যক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আধাসামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, সিন্ধু প্রদেশে রাতভর অভিযান চালিয়ে ১৮ জঙ্গিকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ বলছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আরও ১১ জন জঙ্গি নিহত হয়েছে।

কর্মকর্তারা জানায়, পেশোয়ারের রেগি এলাকা নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এই সময় জঙ্গিদের কাছ থেকে গ্রেনেড ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, ওরাকজাই এজেন্সি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের ‘বন্দুকযুদ্ধে’ চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। বান্নু এলাকায়ও বন্দুকযুদ্ধে আরও চার জঙ্গি নিহত হয়েছে।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) লাল শাহবাজ কালান্দারের মাজারে বোমা হামলার দায় স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা