,

রণবীর নন, ভ্যালেন্টাইনস ডে-তে অন্য কারও সঙ্গে দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : এবারের ভালবাসা দিবস রণবীর সিংয়ের সঙ্গে ছিলেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছিলেন অন্য কারও সঙ্গে। তবে ফের প্রেমে পড়ননি দীপিকা। তিনি ছিলেন ব্যক্তিগত স্টাইলিস্ট শালিনা নাথানির সঙ্গে। এমনিতে দীপিকা যেখানেই যান, সঙ্গে থাকেন শালিনা। এবারও ব্যতিক্রম হল না।

নিউ ইয়র্কে ফ্যাশন উইকে যোগ দিতে গেছেন তিনি। এবারের ভ্যালেন্টাইনস ডে ব্যক্তিগত স্টাইলিস্ট শালিনা নাথানির সঙ্গে সেখানেই কাটালেন। শালিনা নাথানি সম্প্রতি গোসলের পোশাকে দীপিকার সঙ্গে তার চা খাওয়ার ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি লিখলেন, ‘‌শহরের সবথেকে হট ভ্যালেন্টাইনকে পেলাম’‌।

গত বছর ভ্যালেন্টাইনস ডে–তে দীপিকাকে সারপ্রাইজ দিতে টরন্টো পৌঁছে চলে গিয়েছিলেন রণবীর সিং। সেখানে দীপিকা ভিন ডিজেলের সঙ্গে ‘‌এক্স এক্স এক্স:‌ জ্যান্ডার কেজ’‌ ছবির শুটিং নিয়ে ব্যাস্ত ছিলেন। সেবার শুটিংয়ের ফাঁকে দুজনের ছবিও পোস্ট করেন ছবির কলাকুশলীরা। সেই তুলনায় এবারের ভ্যালেন্টাইন বেশ সাদামাটাই কাটালেন দীপিকা। সূত্রঃ আজকাল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা