,

ফার্স্টলেডি হয়ে ‘বিপাকে’ মেলানিয়া!

news-image

আন্তর্জতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ফার্স্টলেডি হওয়ায় নাকি বেশ ‘বিপাকেই’ পড়ে গেছেন। ফার্স্টলেডি হওয়ার পর থেকেই মেলানিয়ার জীবন নিয়ে গণমাধ্যমে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। কিন্তু মেলানিয়া যে জীবনের স্বপ্ন দেখতেন তার সঙ্গে এর কোনো মিল নেই।

তিনি বরং ট্রাম্প পরিবারের দেখাশোনা করেই দিন কাটাতে চেয়েছিলেন। এমনটাই বলেছেন ট্রাম্প দম্পতির বন্ধু ফিলিপ ব্লচ। আমেরিকান গুজব ম্যাগাজিন ইউএস উইকলিকে এ কথা বলেন ব্লচ।

ব্লচ বলেন, মেলানিয়া বেশির ভাগ সময়ই নিজেকে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে লুকিয়ে রাখতেন। তিনি সেখানে থাকতেন যাতে তাদের ছেলে ব্যারন ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারে।

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরপরই অভিযোগ ওঠে মেলানিয়া তার স্বামীর পদের প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করে ‘একটি ব্যাপকভিত্তিক বাণিজ্যিক ব্র্যান্ড’ চালু করতে চেয়েছিলেন।

হোয়াইট হাউসে প্রবেশ করার পর এক জরিপে দেখা গেছে আধুনিক ফার্স্টলেডিদের মধ্যে তার পছন্দনীয়তার রেটিং সবচেয়ে কম।

আর গণমাধ্যমে তাকে নিয়ে অনবরত জল্পনা-কল্পনার কারণেও তিনি অসুখী হয়ে পড়ছেন। এবং তার জীবনটা বিপাকের মধ্য দিয়েই যেন শেষ হয়ে যাচ্ছে বলে মনে করছেন মেলানিয়া।

এর আগের প্রত্যেক ফার্স্টলেডিই এই ভূমিকাটিতে নিজেদের মতো করে তৈরি করে নিয়েছেন। সময়ের পরিক্রমায় যা বিবর্তিতও হয়েছে। ওয়াশিংটন পোস্টকে এমনটাই বলেছেন সাবেক হোয়াইট হাউস সামাজিক সচিব অ্যান স্টক।
সূত্র : দ্য ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে