,

পাকিস্তানে লাল শাহবাজ মাজারে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা ৭২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাল শাহবাজ মাজারে আত্মঘাতী হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকার ইন্দুস হাইওয়ের কাছে ওই মাজারে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা সাব্বির সেতার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অন্তত ৭২ জন নিহত হয়েছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

শেহওয়ান এলাকার সহকারী এসপি বলেন, আত্মঘাতী সন্ত্রাসী মাজারের গোল্ডেন গেট দিয়ে প্রবেশ করেছে। প্রথমে একটি গ্রেনেড ছোড়ার পর আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। তবে ছুড়ে দেওয়া গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি। মাজারে সুফি রীতি অনুযায়ী আজ সেখানে অসংখ্য ভক্তের সমাগম ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা