,

৬৪ বছরে যমজ সন্তানের মা

news-image

অনলাইন ডেস্ক : গত বছর ভারতে এক নারী ৭০ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে চমকে দিয়েছিলেন বিশ্ববাসীকে। এবার তার চেয়ে ছয় বছরের কম বয়সী এক নারী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। স্পেনের উত্তরাঞ্চলীয় বারগোজ শহরে একটি হাসপাতালের একটি ছেলে ও দুটো সন্তানের জন্ম হয়।

বিবিসির খবরে আজ বৃহস্পতিবার বলা হয়েছে, স্পেনের বারগোজ শহরের রিকোরেটাস হাসপাতালে ৬৪ বছর বয়সে একজন নারী স্বাস্থ্যবান যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে একজন ছেলে ও অন্যজন কন্যা শিশু। এ বয়সে স্বাভাবিক প্রসব ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকেরা অস্ত্রোপচার করেছেন। কোনো সমস্যা ছাড়াই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। জন্মের সময় ছেলে শিশুর ওজন ৫ দশমিক ৩ পাউন্ড এবং কন্যা শিশুর ওজন ৪ দশমিক ৮ পাউন্ড। মা ও যমজ বাচ্চা দুটো সুস্থ আছে।
অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়াটি ভিডিও করেন চিকিৎসকেরা। পরবর্তীতে ভিডিওর কিছু অংশ ইন্টারনেটে ছেড়ে দেন চিকিৎসকেরা।

স্পেনের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নাম না জানা এই নারী গর্ভকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।

স্পেনের দৈনিক এল প্যারিস-এর খবরে বলা হয়েছে, এর আগে ২০১২ সালে স্পেনে বেশি বয়সে এক নারী এক কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে ওই কন্যা সন্তান সামাজিক পরিচর্যাকেন্দ্রে বড় হচ্ছে।

৬৪ বছর বয়সী ওই নারীর বেশভূষা ও স্বাস্থ্য দেখে মনে হচ্ছে তিনি উদ্বাস্তু জীবন-যাপনে অভ্যস্ত ছিলেন। তাই তার নতুন এই যমজ সন্তানকেও সেফ হাউসে রাখার দাবি করেন দেশটির সমাজকর্মীরা।

এল প্যারিস জানিয়েছে, গত বছরেও দেশটিতে দুই নারী ৬০ বছর বয়সে সন্তান জন্ম দিয়েছিলেন।

২০১৬ সালে ভারতের হরিয়ানা রাজ্যে দালজিনদার কাউর নামের এক নারী ৭০ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা