,

বিশ্বব্যাংকের আচরণের প্রতিকার চাই : আনিসুল হক

news-image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক যে আচরণ করেছে এর প্রতিকার আমরা চাই। সেটা ক্ষতিপূরণ দিয়ে হতে পারে, বা ষড়যন্ত্রের সঙ্গে বিশ্বব্যাংকের যেসব কর্মকর্তারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বিচার প্রাশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য ১৩৩তম রিপ্রেসার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের আস্থা অর্জনে ব্যবস্থা নিতে হবে বিশ্বব্যাংককে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। প্রতিকার ক্ষতিপূরণ দিয়েও হতে পারে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য হওয়ার সময় যেসব নীতি ও চুক্তি সই করেছিল সেই চুক্তিতে এমন কোনো কথা উল্লেখ নেই যে ঋণ বাতিল করলে বিশ্বব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তিনি বলেন, বিশ্বব্যাংকের বিষয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছেন। এখন আমি মনে করি আদালত থেকে এ বিষয়ে বক্তব্য আসাই ভালো।

এ সময় উপস্থিত ছিলেন আইনসচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের