বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চালককে রাস্তায় সিজদা করানো সেই এসআই ক্লোজড

news-image

কক্সবাজারের পেকুয়ায় চালককে প্রকাশ্যে কানে ধরে সিজদা দেওয়ার ঘটনাটি নিয়ে ‘গায়ে গাড়ি লাগায় চালককে কানে ধরে সিজদা করালেন পুলিশ!’ ফেসবুকে ছবিটি ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। এরই জের ধরে বিতর্কিত পেকুয়া থানার এসআই তৌহিদুল ইসলামকে ক্লোজড করে কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাকে ক্লোজড করা হয়েছে বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া আমাদেরকে নিশ্চিত করেছেন।

জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, মীর কাশেম নামের এক ট্রাক চালককে প্রকাশ্যে রাস্তার ওপর কানে ধরে সিজদা দেওয়ার অভিযোগে কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেনের নির্দেশে এসআই তৌহিদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য তাকে কক্সবাজার পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন বলেন, ‘আমি চট্টগ্রামে একটি মিটিং আছি। নিউজটি অনলাইনে দেখার পর সাথে সাথে এসআই তৌহিদুলকে ক্লোজড করার নির্দেশ দিয়েছি। পাশাপাশি চকরিয়া সার্কেলের সিনিয়র পুলিশ সুপার (এএসপি) কাজী মতিউল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করারও নির্দেশ দিয়েছি। ওই তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্টে যদি ওই পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হয় তাকে বরখাস্ত করা হবে।’

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনী স্টেশনে মীর কাশেম নামের এক ট্রাক চালককে অস্ত্রের ভয় দেখিয়ে প্রকাশ্যে কানে ধরে সিজদা দিতে বাধ্য করায় এসআই তৌহিদুল ইসলাম। তিনি ট্রাক চালকের বিরুদ্ধে তার গায়ে গাড়ি লাগার অভিযোগ করেন। পরে এই ঘটনা ছবিসহ আমাদের সময়ের অনলাইনে সংবাদ প্রকাশ হলে প্রশাসনে তোলপাড় শুরু হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান