,

মিলাদ মাহফিল

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগর উপজেলার ফান্দাউক মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে ও সৈয়দ মাসুম(রহ:)ফাউন্ডেশনের সহযোগিতায় কৃতি শিক্ষাথীদের পুরস্কার বিতরণ, সৈয়দ নাছিরুল হক মাসুম(রহঃ) জীবনী নিয়ে আলোচনা সভা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মাদ্রাসা চত্বরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফান্দাউক দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুনের সভাপতিত্বে মাওলানা সৈয়দ আশরাফ উদ্দিন শামীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আল হোসাইনী,পীরজাদা সৈয়দ বাহাউদ্দিন খোকন,পীরজাদা সৈয়দ রোরহান উদ্দিন, মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আবু বক্কর ভুইয়া,অধ্যক্ষ আজগর আলী,অধ্যক্ষ মোঃ ইলিয়াছ আল-ইসলাহী,সুপারইনটেনডেন্ট মোঃ আহসানুল হক, সুপারইনটেনডেন্ট মোঃ জহিরুল ইসলাম, সৈয়দ সাইফুদ্দিন আহম্মদ শিবলী,নাসিরউদ্দিন রানা। অনুষ্ঠানে শাহসূফী আলহাজ্ব মাওলানা সৈয়দ নাছিরুল হক মাসুম আল কাদরীর (রহঃ) জীবনীর ওপর বক্তব্য রাখেন হাফেজ আবদুর রহমান,সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা প্রমূখ। অনুষ্ঠানে এক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

এর আগে সৈয়দ নাছিরুল হক মাসুম(রহঃ)ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্বেরাত,গজল,বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের