,

চলতি বছর ৮ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার তিনি সংসদে সরকারি দলের সদস্য এম এ মালেকের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।

 

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে ৯ লাখ ৭৭ হাজার ৩২৩ জন দক্ষ এবং ৭ লাখ ৩১ হাজার ১১০ জন অদক্ষ কর্মী পাঠানো হয়েছে। বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া। ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।

সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৭৬ থেকে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ছাড়পড় নিয়ে ২৮ লাখ ৪১ হাজার ৯৬৩ জন কর্মী সৌদি আরবে গেছে।

সৌদি আরব থেকে ২০১৫-১৬ অর্থবছরে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ২৫৮২.২৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৬-১৭ অর্থবছরের (ডিসেম্বর-২০১৬ পর্যন্ত) অর্জিত রেমিটেন্সের পরিমাণ ১১৪৫.০২ মিলিয়ন মার্কিন ডলার বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের