,

মাইকেলের প্রেমে মজেছেন শ্রুতি!

news-image

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। মাঝে শোনা গিয়েছিল রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন তিনি। এছাড়াইয়ারা সিনেমায় তার সহ-অভিনেতা বিদ্যুৎ জামালের সঙ্গেও এ অভিনেত্রী প্রেমের গুঞ্জন শোনা যায়।

তবে রণবীর কিংবা জামাল নন শ্রুতি নাকি মাইকেল করসেল নামের এক যুবকের সঙ্গে প্রেম করছেন। গত তিন মাস ধরে নাকি প্রেম করছেন তারা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘তাদের দুজনের এক বন্ধুর মাধ্যমে লন্ডনে মাইকেলের সঙ্গে শ্রুতির দেখা হয়। ডায়নোসর পাইল-আপ নামের একটি রক ব্যান্ডের সঙ্গে একটি গান রেকর্ড করতে গিয়ে তাদের পরিচয় হয়। তারা একসঙ্গে বেশ সুখেই আছেন।’

মাইকেল করসেলের জন্ম লন্ডনে এবং তিনি সেখানেই বড় হয়েছেন। তিনি নিজেও একজন অভিনেতা। ২০১২ সাল থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। ‘ড্রামা সেন্টার লন্ডন’ থেকে তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া ব্রায়ান টিমনি অ্যাকটরস স্টুডিও থেকেও অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। তবে মঞ্চ অভিনেতা হিসেবেই তিনি বেশি পরিচিত।

বর্তমানে মুম্বাইয়ে অজয় কে পান্নালাল পরিচালিত বেহেন হোগি তেরি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শ্রুতি। মাইকেল ভালোবাসা দিবসে শ্রুতির সঙ্গে দেখা করার জন্য মুম্বাই এসেছিলেন। এ প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘শ্রুতি তাকে শহর ঘুরে দেখিয়েছেন এবং পুরো দিন একসঙ্গে কাটিয়েছেন।’

শ্রুতির প্রেমের গুঞ্জন নিয়ে এক বিবৃতিতে এ অভিনেত্রীর মুখপাত্র বলেন, ‘তিনি অতীতেও তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলেননি এবং তিনি তার এই সিদ্ধান্ত এখনো পরিবর্তন করবেন না।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে