,

বিরতি ভেঙে ক্যামেরার সামনে সঞ্জয়

news-image

বিনোদন ডেস্ক : ২০১৩ সালে রাজকুমার হিরানি পরিচালিত পিকে সিনেমার জন্য শেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। চার বছরের বিরতি ভেঙে ভূমি সিনেমার শুটিংয়ে আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন এ অভিনেতা।

সিনেমা ইউনিটের একজন সদস্য সংবাদমাধ্যমে বলেন, ‘তিনি যখন শুটিং সেটে আসেন, সবাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। তার ক্যারিশমা ও প্রাণোচ্ছ্বলতা এখনো আগের মতোই। সকাল ৯.৩০ মিনিটে তিনিই প্রথম শুটিং সেটে উপস্থিত হন। এরপর কুর্তা ও পাজামা পরে সঞ্জয় সিনেমার মহরত পূজার উদ্দেশ্যে রওনা হন।’

ভারতের আগ্রার তাজগঞ্জ এলাকায় শুটিং করা হচ্ছে। সকাল ১০টায় তিনি শুটিংয়ের প্রথম শট দেন। এটি অনেক বড় একটি শট ছিল কিন্তু মাত্র দুইবারের প্রচেষ্টায় সফলভাবে শুটিং করা হয়। ১২টা ৩০ মিনিটে মধ্যাহ্নভোজের বিরতির সময় অন্যান্য উঠতি তারকাদের মতো ভ্যানিটি ভ্যানে খাবার না খেয়ে অন্যান্য সবার সঙ্গে বসে খাবার খান সঞ্জয়। যদিও তিনি বর্তমানে ডায়েট করছেন তবুও শুটিং সেটের খাবার খেয়েছেন এবং সবাইকে নানা রকম কৌতুক শুনিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এদিকে শুটিং সেটে ভিড় জমিয়েছিলেন সঞ্জয় ভক্তরা। পুনরায় শুটিং শুরুর আগে এ অভিনেতা ভক্তদের কাছে যান এবং তাদের আলিঙ্গন করেন বলে প্রতিবেদনে জানা যায়।

উমাং কুমার পরিচালিত ভূমি সিনেমার মাধ্যমে আবারো বলিউডে ফিরছেন সঞ্জয় দত্ত। সিনেমাটি প্রযোজনা করছেন ভূষণ কুমার ও সন্দীপ সিং। বাবা-মেয়ের গল্প নিয়ে নির্মাণাধীন এ সিনেমায় সঞ্জয়ের মেয়ের চরিত্রে অভিনয় করছেন অদিতি রাও হায়দারি। চলতি বছর ৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা