,

সৌন্দর্যে এশিয়ায় শীর্ষে ইন্দোনেশিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইন্দোনেশিয়াকে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় ষষ্ঠ ঘোষণা করল লন্ডন ভিত্তিক ট্রাভেল গাইড বিষয়ক ওয়েবসাইট রাফ গাইডস। এর ফলে দেশটি এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর দেশ হিসেবে বিবেচিত হল।

ইন্দোনেশিয়া তার দ্বীপরাশি ও বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা আগ্নেয়গিরির জন্য ভ্রমণ পিপাসুদের কাছে ব্যাপক জনপ্রিয়। রাফ গাইডের পাঠকদের ভোটে দেশটি বিশ্বের ষষ্ঠ সুন্দর দেশের সম্মান লাভ করেছে বলে জানায় বার্তা সংস্থা সিনহুয়া।

দেশটি সাংস্কৃতিক ঐতিহ্যের দিক দিয়েও অত্যন্ত সমৃদ্ধ। এছাড়া বৈচিত্রময়তা দেশটির অন্যতম বৈশিষ্ট্য। দেশটিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। দেশটির কয়েক হাজার দ্বীপে এদের বসবাস।

পাঠকদের ভোটে ইন্দোনেশিয়া এশিয়ার অপর দুই দেশ ভারত ও ভিয়েতনামকে পেছনে ফেলেছে। এই দুটি দেশে যথাক্রমে এই তালিকার ১৩তম ও ২০তম স্থানে রয়েছে।

স্কটল্যান্ড এই তালিকার শীর্ষে রয়েছে। এরপরের স্থানে রয়েছে কানাডা, নিউজিল্যান্ড, ইতালি ও দক্ষিণ আফ্রিকা। তালিকাটিতে মোট ২০টি দেশ স্থান পেয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা