,

উদ্বোধনী দিনে মাঠে নামছে মোস্তাফিজের হায়দারাবাদ

news-image

 

স্পোর্টস ডেস্ক :এপ্রিলের ৫ তারিখে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের। আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদ এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

বুধবার আইপিএলের দশম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। সানরাইজার্স হায়দারাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হয়ে ১৪ মে দিল্লি ডেয়ারডেবিলস ও রয়েল চ্যালেঞ্জার্সের ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের সমাপ্তি ঘটবে।

একদিন বিরতির পর ১৬ মে ব্যাঙ্গালুরুর মাঠে শুরু হবে নকআউট পর্ব। ২১ মে হায়দারাবাদে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে আইপিএলের এবারকার আসরে।

আইপিএলে নিজের প্রথম আসরেই অসাধারণ পারফরম্যান্স করে দলকে চ্যাম্পিয়ন করার সুবাদে এবারও মোস্তাফিজকে নিজেদের দলে রেখে দিয়েছে সানরাইজার্স। আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন সাতক্ষীরার এই ক্রিকেটার।

অন্যদিকে মোস্তাফিজের মতো বাংলাদেশ তথা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও ধরে রেখেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের দুবার চ্যাম্পিয়ন কলকাতার হয়ে ব্যাটে এবং বলে অসাধারণ পারফর্ম করে জায়গা ধরে রেখছেন সাকিব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা