,

খালেদা জিয়াকে জেলে পাঠানোর ইচ্ছা নেই : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠানোর কোনো ইচ্ছা সরকারের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কাউকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হবে বা মাফ করা হবে কি না সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় হোটেল র‌েডিসনের পাশে এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত সৌন্দর্য বর্ধন ডিজিটালাইজেশন ও আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ নামক একটি প্রতিষ্ঠান এ প্রকল্পে কাজ করছে।

নির্বাচন এবং সংবিধান কারো জন্য বসে থাকে না উল্লেখ করে কাদের বলেন, তামিলনাড়ুর শশীকলা ক্ষমতা গ্রহণের প্রাক্কালে তাকে দুর্নীতির দায়ে জেলে যেতে হয়েছে। তাই বলে কী তামিলনাড়ুতে সরকার গঠিত হবে না? শশীকলার জন্য যে নির্বাণ বসে থাকবে না। তেমনই খালেদা জিয়ার জন্য নির্বাচন এবং সংবিধান বসে থাকবে না।

প্রসঙ্গত, বুধবার এক আলোচনাসভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে যদি জেলে পাঠানো হয়, তাহলে এ দেশে কোনো নির্বাচন হবে না। জনগণ এ নির্বাচন মেনে নেবে না এবং দেশপ্রেমিক কোনো দল এ নির্বাচনে অংশ নেবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা