,

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক ৭ মার্চ পালনে জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা

news-image

নিজস্ব প্রতিবেদক : ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ মার্চ পালনে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভায় এ কর্মসূচী গ্রহণ করা হয়। বুধবার রাতে শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিসেস নায়ার কবীর, সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমূখ। সভায় আগামী ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জমায়েত হয়ে রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে শহর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা করার সিদ্ধান্ত ও ঐতিহাসিক ৭ মার্চে প্রত্যেক পাড়া-মহল্লায় ও গুরুত্বপূর্ণ স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার ও এদিন সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পেশাজীবিদের নিয়ে আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা