,

পরমাণু বোমা তৈরিতে ইরানকে বিরত রাখব : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু বোমার তৈরির চেষ্টা করছে বলে আবারও মন্তব্য করেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তেহরানকে পরমাণু বোমা বর্জন থেকে বিরত রাখবেন বলে তিনি অঙ্গীকার করেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই কথা বলেছেন। তিনি বলেন, “পরমাণু বোমা তৈরি থেকে ইরানকে বিরত রাখতে আমি আরও কিছু করব। তার মানে, আমি বলতে চাইছি- ইরান কখনো পরমাণু বোমা বানাতে পারবে না। ” ট্রাম্প আরও বলেছেন, “ইরানের পরমাণু কর্মসূচি ইসরাইলের জন্য হুমকি। ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষাসহ ইসরাইল নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করছে যেগুলো নিয়ে আমি বহুবার কথা বলেছি। ”

ইরানের পরমাণু কর্মসূচিকে ইসরাইলের জন্য ট্রাম্প হুমকি হিসেবে তুলে ধরছেন অথচ ইসরাইলই হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তি যার কাছে কয়েকশ’ পরমাণু অস্ত্র রয়েছে। আমেরিকা ও ইসরাইলের শক্তিশালী বন্ধনের কথা উল্লেখ করে ট্রাম্প নেতা নিয়াহুকে প্রতিশ্রুতি দেন, তার দেশ ইসরাইলের নিরাপত্তার জন্য অঙ্গীকারাবদ্ধ।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য নেতা নিয়াহু বুধবার ওয়াশিংটনে পৌঁছান। তার এই সফর আমেরিকার সঙ্গে ইসরাইলের সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে তিনি কাজে লাগাতে চান। এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইসরাইলের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেকটাই সংঘাতপূর্ণ ছিল। সংবাদ সম্মেলনে ট্রাম্প সুস্পষ্ট করে বলেছেন, “নেতা নিয়াহুর এ সফরের সময় আমেরিকা আবারো নিশ্চিত করছে যে, আমাদের হৃদয়ের বন্ধু ইসরাইলের সঙ্গে আমেরিকার বন্ধন অটুট থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা